29 C
আবহাওয়া
১২:২৬ অপরাহ্ণ - মে ১৭, ২০২৬
Bnanews24.com
Home » ইবি শেখ রাসেল হল ডিবেটিং সোসাইটি, নেতৃত্বে রকি ও আশিক

ইবি শেখ রাসেল হল ডিবেটিং সোসাইটি, নেতৃত্বে রকি ও আশিক


বিএনএ,ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শেখ রাসেল হল ডিবেটিং সোসাইটির ২০২১-২২ বর্ষের নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে বাংলা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আলী আরমান রকিকে সভাপতি এবং একই শিক্ষাবর্ষের আরবী ভাষা ও সাহিত্য বিভাগের আশিকুর রহমান কে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

বুধবার (২০ অক্টোবর) দুপুরে হলের প্রভোস্ট অধ্যাপক ড. রবিউল হোসেন এবং শেখ রাসেল হল ডিবেটিং সোসাইটির ২০২০-২১ বর্ষের সভাপতি শামিমুল ইসলাম সুমন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

কমিটির অনান্যরা হলেন- সহ-সভাপতি আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মুন্না আলী, ফোকলোর স্টাডিজ বিভাগের মুখলেসুর রহমান সুইট এবং উন্নয়ন অধ্যয়ন বিভাগের ফুয়াদ হাসান। যুগ্ম-সাধারণ সম্পাদক আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের মোছাদ্দিকুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক অর্থনীতি বিভাগের ইজাজ মাহমুদ অনিক।

এছাড়া দপ্তর সম্পাদক আরবী ভাষা ও সাহিত্য বিভাগের সাইফুল্লাহ মাহাদী, বিতর্ক ও গবেষণা সম্পাদক অর্থনীতি বিভাগের নাজমুস সাকিব, তথ্য ও প্রচার সম্পাদক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের আবু তালহা আকাশ এবং শিক্ষা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের রাজু আহমেদ, সাহিত্য বিষয়ক সম্পাদক বাংলা বিভাগের মুরাদ খান, অর্থ সম্পাদক ফোকলোর স্টাডিজ বিভাগের মাহমুদুল হাসান। কার্যনির্বাহী সদস্য আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের তারেক রেজা খান, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের আরাফাত রহমান ও বাংলা বিভাগের আলমগীর হোসেন।

বিএনএ/ তারিক সাইমুম, ওজি

Loading


শিরোনাম বিএনএ
৩ উইকেট হারিয়ে চাপে পাকিস্তান হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল,ইরানও যুদ্ধ ফিরতে প্রস্তুত চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু