32 C
আবহাওয়া
৬:২৯ অপরাহ্ণ - অক্টোবর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » হাটহাজারীতে বাসের ধাক্কায় নিহত দুই শ্রমিক

হাটহাজারীতে বাসের ধাক্কায় নিহত দুই শ্রমিক


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে হাটহাজারীতে বাসের ধাক্কায় দুই  শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন। বুধবার(২০ অক্টোবর) সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১ নম্বর গেইট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মদনহাট এলাকার মৃত কোরবান আলীর ছেলে মো. নাছির উদ্দীন (৫৫) ও ফতেয়াবাদ এলাকার বাসিন্দা মো. রুবেল হোসেন (২৫)। আহত দীলিপ কুমার চৌধুরী (৪৫) স্থানীয় ভবানীপুর এলাকার মৃত সুনীল কুমার চৌধুরীর ছেলে।

পুলিশ জানায়, রাস্তার পাশে  পিকআপে ডেকোরেশনের মালামাল তোলার সময় নাজিরহাট থেকে চট্টগ্রামগামী একটি দ্রুতগামী বাস ডেকোরেশন মালিক ও শ্রমিকসহ তিনজনকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে  চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেথানে ডাক্তাররা দুইজনকে মৃত ঘোষণা করেন।  আহত দীলিপ কুমারকে ২৮ নম্বর নিউরোসার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

বিএনএ/ ওজি

 

 

Loading


শিরোনাম বিএনএ
সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২৭ লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়মন্ড সিটির ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন রমনা অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার কক্সবাজারের ইনানি বিচে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৫