27 C
আবহাওয়া
৮:০১ পূর্বাহ্ণ - অক্টোবর ২২, ২০২৬
Bnanews24.com
Home » ছাগলনাইয়ায় উপজেলা ও পৌর বিএনপির বিক্ষোভ মিছিল

ছাগলনাইয়ায় উপজেলা ও পৌর বিএনপির বিক্ষোভ মিছিল


বিএনএ, ছাগলনাইয়া : সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাগলনাইয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন।

রবিবার বিকেলে পৌর শহরের জিরো পয়েন্টে আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব নুর আহাম্মদ মজুমদার, সদস্য সচিব মোঃ আলমগীর বিএ, পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব ইউসুফ মজুমদার, সিনিয়র যুগ্ন আহবায়ক মনির আহাম্মদ খোকন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মুন্সী শহিদ উল্যাহ, উপজেলা যুবদলের আহবায়ক কাজী জসিম উদ্দিন, সিনিয়র যুগ্ন আহবায়ক শাহজাহান আজাদ,যুগ্ন আহবায়ক আব্দুল মোমিন ভূঁইয়া, যুগ্ন আহবায়ক মোঃ সোহাগ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেলোয়ার হোসেন রাজিব, উপজেলা সাইবার ইউজার দলের সভাপতি সাখাওয়াত হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ শাদী, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক তৌহিদুল হোসেন শাকিল, ছাগলনাইয়া উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি জাহেদ হোসেন, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজোয়ার হোসেন ফারদিন,সাবেক ছাত্রদল নেতা শাহাদাত হোসেন, যুবদল নেতা মোস্তফা,মাহমুদুল হাসান সোহাগসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আলমগীর বিএ বলেন, মরহুমা বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে দায়িত্ব নেয়ার পর দেশ একটি সুন্দরভাবে চলছিলো। কিন্তু আওয়ামী লীগ পুরো দেশকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে সারাদেশে নৈরাজ্য করছে। তারা বিভিন্নভাবে অপপ্রচার করে বিএনপিকে হেস্তনেস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

বিএনএ/আরিফ মো. মোদাচ্ছের হোসেন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ