23 C
আবহাওয়া
৮:৪৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » শার্শায় ২ মাদক ব্যবসায়ী আটক

শার্শায় ২ মাদক ব্যবসায়ী আটক


বিএনএ, যশোর : যশোরের শার্শায় দুই মাদক ব‍্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার (২০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ছয়টার সময় তাদের আটক করা হয়।

আটককৃত আসামিরা হলো, উপজেলার বাগুড়ী গ্রামের মৃত আবুল কালামের ছেলে জাকির হোসেন কালু (২৫) ও সাতমাইল সরদার পাড়ার মৃত, বাল্লুক চাঁদ সরদারের ছেলে ওয়াজেদ আলী সরদার (৫০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ একটি দল প্রথমে বেলতলা বাজারের পাশে বাগুড়ী মাঠ পাড়া আয়ূব আলীর সেচ পাম্পের পাশ থেকে ৫০ পিস ইয়াবা ট‍্যবলেটসহ জাকির হোসেন কালুকে আটক করে। পরে বাগআঁচড়া হাই স্কুল মার্কেটের গলি থেকে ওয়াজেদ আলীকে ২শ গ্রাম গাঁজাসহ আটক করে।

শার্শা থানার অফিসার ইনচার্জ এসএম আকিকুল ইসলাম জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে মামলা দিয়ে বৃহস্পতিবার সকালে যশোর আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

বিএনএনিউজ/ মোঃ সোহাগ হোসেন/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী