27 C
আবহাওয়া
১২:২২ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » পদোন্নতি পেয়ে পুলিশ সুপার হলেন ৩০ কর্মকর্তা

পদোন্নতি পেয়ে পুলিশ সুপার হলেন ৩০ কর্মকর্তা

ডিএমপির সদস্যদের ছুটির তথ্য সঠিক নয়: পুলিশ সদরদপ্তর

বিএনএ, ঢাকা : বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৩০ জন কর্মকর্তাকে পুলিশ সুপার (এসপি) হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (২১ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতির কথা জানানো হয়।

এর আগে গত রোববার পুলিশের ৭৩ জন কর্মকর্তাকে সুপারনিউমারারি উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি দেওয়া হয়।

ছাত্র–জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পুলিশের উচ্চপর্যায়ে রদবদল হচ্ছে। সেই সঙ্গে দুই দফায় কর্মকর্তাদের বড় সংখ্যায় পদোন্নতি দেওয়া হলো।

বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ, চালু হচ্ছে ই-পার্লামেন্ট পুলিশ পরিচয়ে মোবাইল ফোন তল্লাশি : আটক ৩ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস ৪৩৪০ জনের বেশি হাজিকে ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন