22 C
আবহাওয়া
১১:৪৩ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » দক্ষিণ কোরিয়ায় বন্যা ও ভূমিধসে অন্তত ১৪ জনের মৃত্যু

দক্ষিণ কোরিয়ায় বন্যা ও ভূমিধসে অন্তত ১৪ জনের মৃত্যু


বিএনএ, বিশ্বডেস্ক : দক্ষিণ কোরিয়ায় টানা কয়েকদিনের মুষলধারের বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা অফিস।

এখনো জরুরি উদ্ধার অভিযান চলছে। মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়াও এখনও পর্যন্ত ১২ জন নিখোঁজ রয়েছেন বলেও জানা গেছে।

রোববার ভিডিও ফুটেজে দেখা গেছে ভূমিধসে ক্ষতিগ্রস্ত পর্যটন শহর গ্যাপিয়ং এ ঘন কাদার মধ্য দিয়ে হেঁটে অনেকে আশ্রয় কেন্দ্রের দিকে ছুটছেন।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশটির দক্ষিণ ও মধ্যাঞ্চলীয় এলাকা। তবে এখন বৃষ্টি অনেকটাই কমেছে, কিন্তু রাজধানী সোল ও উত্তরাঞ্চলে আরও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।

প্রচণ্ড বন্যার পানিতে হাজার হাজার রাস্তা ও ভবন ক্ষতিগ্রস্ত ও ডুবে গেছে। এছাড়াও কৃষিজমির ক্ষতি ও গবাদি পশুর ব্যাপক মৃত্যুর খবর পাওয়া গেছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, গত বুধবার থেকে শুরু হওয়া এই প্রবল বৃষ্টির কারণে প্রায় ১০ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে এবং ৪১ হাজারেরও বেশি পরিবারে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

অধিকাংশ ক্ষয়ক্ষতি হয়েছে দেশের দক্ষিণাঞ্চলে, বিশেষত সানচেওং কাউন্টিতে ছয় জনের মৃত্যু ও সাত জন নিখোঁজ হয়েছেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি