26 C
আবহাওয়া
১১:০৯ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » কক্সবাজারে ডাকাতি ও হত্যার দায়ে আটজনের মৃত্যুদণ্ড

কক্সবাজারে ডাকাতি ও হত্যার দায়ে আটজনের মৃত্যুদণ্ড


বিএনএ,কক্সবাজার : কক্সবাজারে ডাকাতি ও হত্যার অভিযোগে আটজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরের দিকে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৪ মোশাররফ হোসেন এ রায় ঘোষণা করেন।

মোহাম্মদ হোসেন নামের এক সৌদি প্রবাসীকে হত্যা ও তার বাড়িতে ডাকাতির দায়ে এ রায় কার্যকর করেন আদালত।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- কক্সবাজার শহরের রুমালিয়ারছড়া এলাকার মঞ্জুর আলম, মো. আলম, শহর মুলুক ওরফে কালু, আনোয়ার হোসেন ওরফে কালুইন্যা, জসিম উদ্দিন, মোস্তাক, আক্তার কামাল ও শাহাবউদ্দিন। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিলেন।

এ সব তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ফরিদুল আলম।

মামলার নথির বরাতে তিনি বলেন, ২০০০ সালের ১৫ জুন কক্সবাজার শহরের রুমালিয়ারছড়ার বাঁচামিয়ারঘোণা এলাকার প্রবাসী মোহাম্মদ হোসেনের বাড়িতে তার মেয়ের জামাই মঞ্জুর আলমের নেতৃত্বে দুর্বৃত্তরা ডাকাতির উদ্দেশ্যে দরজা ভেঙ্গে প্রবেশ করে। এ সময় তারা মোহাম্মদ হোসেনের মাথায় গুলি করে মৃত্যু নিশ্চিত করে। এ ঘটনায় নিহতের স্ত্রী ছবুরা খাতুন বাদী হয়ে কক্সবাজার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলাটির দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ আদালত এই রায় দেন।

এই রায়ে বাদীপক্ষ সন্তুষ্টি প্রকাশ করেছেন । পাশাপাশি অন্যায়ের শাস্তি, সত্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে জানিয়েছেন তারা।

বিএনএ/ এইচ এম ফরিদুল আলম শাহীন, ওজি/ হাসনাহেনা

 

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী