31 C
আবহাওয়া
৫:৫৯ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ১৩ রাষ্ট্রদূতের বিবৃতি ভিয়েনা কনভেনশন নীতিমালা লঙ্ঘন: তথ্যমন্ত্রী

১৩ রাষ্ট্রদূতের বিবৃতি ভিয়েনা কনভেনশন নীতিমালা লঙ্ঘন: তথ্যমন্ত্রী

রাজনীতি করতে পারবেন না খালেদা জিয়া: তথ্যমন্ত্রী

বিএনএ, ঢাকা: ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে এক প্রার্থীর ওপর হামলায় ১৩ দেশের রাষ্ট্রদূতরা দলবদ্ধ হয়ে যে বিবৃতি দিয়েছেন তা সুস্পষ্টভাবে ভিয়েনা কনভেনশন নীতিমালা লঙ্ঘন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ৷

বৃহস্পতিবার (২০ জুলাই) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রেস ইনস্টিটিউট প্রকাশিত ‘সাংবাদিকের স্মৃতিভাষ্যে বঙ্গবন্ধু’ সংকলন গ্রন্থের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, রাষ্ট্রদূতরা রাজনৈতিক দলের মত আচরণ করছেন। তাদের বলবো ভিয়েনা কনভেনশন মেনে চলার। একইসঙ্গে ফখরুলের বক্তব্যে এটি স্পষ্ট যে তারা সহিংসতার রাজনীতি করতে চান, যা তারা শুরুও করেছেন। তবে সরকার তাদের কঠোর হস্তে দমন করবে।

ঢাকাস্থ বিভিন্ন দূতাবাসের কয়েকজন রাষ্ট্রদূত যে বিবৃতি দিয়েছেন সে বিষয়ে মতামত জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, প্রথমত ১৩ দেশের রাষ্ট্রদূতরা যেভাবে বিবৃতি দিয়েছেন, যা রাজনৈতিক দলের মতো রাষ্ট্রদূতদের জোটবদ্ধ হয়ে বিবৃতি দেওয়া, এটি রাষ্ট্রদূতদের আচরণবিধি যে ভিয়েনার কনভেনশন আছে সেটি সুস্পষ্ট লঙ্ঘন। আমি বন্ধু রাষ্ট্রদের অনুরোধ জানাবো ভিয়েনার কনভেনশন মেনে চলার।

এ সময় প্রশ্ন রেখে তিনি বলেন, ভারতে কিংবা পাকিস্তানে যখন সহিংসতা হয় বা আশপাশের দেশে যখন সহিংসতা হয় সেখানে তো রাষ্ট্রদূতরা এভাবে বিবৃতি দেয় না। আমাদের দেশে কেন এভাবে বিবৃতি দেওয়া হচ্ছে। এগুলো আসলে আমাদের দেশের কিছু রাজনৈতিকদল, সুশীল সমাজের কেউ কেউ তাদের প্ররোচনা করেন। তাই রাষ্ট্রদূতদের দোষারোপ করার আগে, আমি মনে করি যারা তাদের প্ররোচনা করেন তারা দায়ী। তবে অবশ্যই কূটনীতিক ক্ষেত্রে রাষ্ট্রদূতদের আচরণ ভিয়েনা কনভেনশন মেনে চলা প্রয়োজন৷

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী