24 C
আবহাওয়া
২:৩২ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » টাঙ্গাইলে মাদকসহ আটক ২

টাঙ্গাইলে মাদকসহ আটক ২

টাঙ্গাইলে মাদকসহ আটক ২

বিএনএ, টাঙ্গাইল: পৃথক দুটি অভিযানে  ১৪৯৭ পিস ইয়াবা এবং ৫৯০ পিস টাপেনটাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব- ১২, সি পি সি -৩ টাঙ্গাইল।বুধবার (২০ জুলাই) মধ্যরাতের দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান এবং স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ এরশাদুর রহমানের নেতৃত্বে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের ভান্নারা বাজারে একটি অভিযান পরিচালিত হয়।

টাপেনটাডল ট্যাবলেট

এ সময় ভান্নারা বাজারের বর্মন সুপার মার্কেটের সামনে থেকে ভান্নারা গ্রামের আবুল কালাম আজাদের ছেলে আল আমিন দেওয়ান মনির (২২ )কে ৫৯০ পিস টাপেনটাডল ট্যাবলেট ও নগদ ৯০০ টাকাসহ হাতেনাতে আটক করে র‌্যাব।

গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাত ৪টার দিকে অপর অভিযানটি পরিচালিত হয় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই মিলগেট এলাকায়। এ সময় মিলগেট সংলগ্ন শ্যামলী এন আর ট্রাভেলস কাউন্টারের সামনে থেকে গাজীপুর জেলার জয়দেবপুর থানার দেশি পাড়া গ্রামের ইয়াজ উদ্দিনের ছেলে মোহাম্মদ রাকিব হোসেন (২৫) কে ১৪৯৭ পিস ইয়াবা, ২ টি মোবাইল, ২টি সিম কার্ড এবং নগদ ২৪০ টাকাসহ আটক করে র‌্যাব।

জিজ্ঞাসাবাদে ধৃত আসামী দ্বয় জানায় -তারা অবৈধভাবে মাদকদ্রব্য সংগ্রহ করে টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট বিক্রি করে আসছে।

ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাজীপুরের কালিয়াকৈর থানায় এবং টাঙ্গাইলের মির্জাপুর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

বিএনএ/ লুৎফর রহমান উজ্জ্বল, ওজি

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে