31 C
আবহাওয়া
৬:১২ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » কিমকে যেসব উপহার দিলেন পুতিন

কিমকে যেসব উপহার দিলেন পুতিন

putin

বিশ্ব ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২৪ বছর পর উত্তর কোরিয়া সফর করলেন। এই রাষ্ট্রীয় সফরে মিত্র দেশ উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের জন্য উপহার নিতে ভোলেননি রুশ প্রেসিডেন্ট। কিমকে রাশিয়ার তৈরি বিলাসবহুল অরাস লিমোজিন গাড়ি, চা কাপ সেট এমনকিছু উপহার দিয়েছেন তিনি।

দুই নেতাকে গাড়িতে বসে ছবিও তুলতে দেখা গেছে। এর আগে গত ফেব্রুয়ারিতেও কিমকে একটি অরাস লিমোজিন গাড়ি উপহার দিয়েছিলেন পুতিন।

কিম জং-উন গাড়িপ্রিয় বলে ধারণা করা হয়। তার সংগ্রহে আছে বিদেশি বিলাসবহুল অনেক গাড়ি। তবে এবার তিনি কোন মডেলের অরাস গাড়ি পেয়েছেন তা পরিষ্কার জানা যায়নি।

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন ভাল বেশকিছু উপহার দিয়েছেন পুতিনকেও। তার মধ্যে আছে শিল্পকর্ম। এগুলো প্রেসিডেন্ট পুতিনকে নিয়ে বানানো ছবি। তার মধ্যে আছে প্রতিকৃতিও।

দুই দেশের নেতার সখ্যতার এই বহিঃপ্রকাশ এমন সময়ে ঘটছে যখন উত্তর কোরিয়া এবং রাশিয়া উভয়ই আন্তর্জাতিক অঙ্গনে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

সম্প্রতি কয়েক বছরে দুই দেশের মধ্যে সম্পর্কের ঘনিষ্ঠতা বেড়েছে। বিশেষ করে ২০২২ সালে রাশিয়া ইউক্রেনে পুরোদস্তুর যুদ্ধ শুরু করার পর।

বিএনএনিউজ২৪/ এমএইচ/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী