26 C
আবহাওয়া
৮:১০ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে পাহাড় ধসে শিশুর মৃত্যু

চট্টগ্রামে পাহাড় ধসে শিশুর মৃত্যু

পাহাড় পাহাড় ধসে

ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রামে ছোট বড় পাহাড় ধসের ঘটনা অব্যাহত রয়েছে। রোববার(১৯জুন) মধ্যরাতে শহরের পাঁচলাইশের গ্রীনভ্যালী আবাসিক এলাকায় পাহাড় ধসে মো. রায়হান (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।এ নিয়ে তিন দিনের টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড় ধসে মৃতের সংখ্যা বেড়ে দাড়াল ৫ এ।

নিহত মো. রায়হান স্থানীয় ভাসমান চা দোকানি দীন মোহাম্মদের ছেলে। স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। তাদের বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলায় বলে পুলিশ জানিয়েছে।

জানা যায়, গ্রীনভ্যালী আবাসিক মসজিদের পেছনে পাহাড়ের পাদদেশে দীন মোহাম্মদের একটি ভাসমান চা দোকান রয়েছে। রাতে ওই দোকানে ঘুমিয়েছিল দীন মোহাম্মদের ছেলে রায়হান। ভারী বৃষ্টির মধ্যে রাতের কোনো একসময় পাহাড়ধসে পড়ে দোকানের ওপর। ঘুমন্ত অবস্থায় মাটির নিচে চাপা পড়ে প্রাণ হারায় রায়হান। ভোরে দীন মোহাম্মদ দোকান খুলতে গিয়ে এ ঘটনা দেখেন। পরে স্থানীয়রা মিলে মাটি সরিয়ে রায়হানের মরদেহ উদ্ধার করেন।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিএনএনিউজ২৪.জিএন

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ