31 C
আবহাওয়া
৬:০৬ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » চসিক মেয়রের বাড়িতেও পানি থৈ থৈ করছে

চসিক মেয়রের বাড়িতেও পানি থৈ থৈ করছে


চট্টগ্রাম:  চট্টগ্রাম সিটি করপোরেশনের(চসিক) মেয়র এম রেজাউল করিমের বাসভবনেও নগরীর জলাবদ্ধতার পানি ঢুকে পড়েছে।রোববার রাত থেকে নিচতলার মেয়রের শয়নকক্ষে পানি থৈ থৈ করছে। মেয়র জানালেন, বাধ্য হয়ে বাড়ির দোতলায় রাত্রিযাপন করতে হয়েছে।

 

সোমবার (২০ জুন) সকালে দেখা যায়, শাহ আমানত সেতু সংযোগ সড়কের বহদ্দার বাড়ির সামনে থেকে মেয়রের বাড়ির উঠান পর্যন্ত হাঁটুপানি, আবার কোথাও কোথাও কোমরসম পানি। সেই পানি ঢুকে গেছে বাড়ির নিচতলার রুমেও।

বাড়ির আঙ্গিনায় দেখা গেছে, মেয়রের গাড়ি অর্ধেক ডুবে গেছে পানিতে। নগরীর বহদ্দারহাটের বহদ্দারবাড়ি এলাকার প্রবেশমুখেই মেয়রের দোতলা বাড়ি।

সোমবার(২০জুন) দুপুরে পানি ডিঙিয়ে বাড়ি থেকে বের হন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। সে সময় উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, ‘আমার বাসার নিচতলায় পানি ঢুকেছে। আমার শয়নকক্ষেও পানি প্রবেশ করেছে। যে কারণে উপরের তলায় দুটি ঘর আছে। সেখানে থাকতে হচ্ছে আমাদের।’

উল্লেখ, বহদ্দারহাটের বহদ্দারবাড়ি সিটি মেয়র রেজাউল করিম চৌধুরীর পৈত্রিক বাড়ি।

বিএনএনিউজ২৪, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী