28.9 C
আবহাওয়া
৮:৩৪ অপরাহ্ণ - জুলাই ২৬, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে প্রেমে ব্যর্থ হয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা

রাজধানীতে প্রেমে ব্যর্থ হয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা

আত্মহত্যা

বিএনএ,ঢাকা: রাজধানীর দক্ষিণ বাড্ডা এলাকায় প্রেমে ব্যর্থ হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মোহাম্মদ সুজন (২৬) নামে এক শিক্ষার্থী। রোববার (২০ ‍জুন) দুপুর ১টার দিকে তার নিজ বাসায় এই ঘটনা ঘটে। অচেতন অবস্থায় সুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর পৌনে ৩ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

সুজনের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায়। দক্ষিণ বাড্ডার একটি বাসায় পরিবার নিয়ে থাকতেন। তিনি স্টামফোর্ড ইউনিভার্সিটির অনার্সের শিক্ষার্থী ছিলেন।

সুজনের মামা শাহ আলম জানান, এক মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। আজ ওই প্রেমিকার সঙ্গে তার মনোমালিন্য হলে অভিমানে নিজ রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে সে ফাঁস দেয়। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বাড্ডা থেকে অচেতন অবস্থায় সুজন নামে এক শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বিএনএনিউজ/আজিজুল,মনির

Loading


শিরোনাম বিএনএ
বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি? সিরিয়ায় দুই বাসের সংঘর্ষ, নিহত ৩৫ যুক্তরাষ্ট্রের ১১ যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংসের দাবি আইআরজিসির