33 C
আবহাওয়া
৬:১৩ অপরাহ্ণ - মে ২০, ২০২৬
Bnanews24.com
Home » নবম পে-স্কেল ‘চূড়ান্ত হচ্ছে’ বৃহস্পতিবার

নবম পে-স্কেল ‘চূড়ান্ত হচ্ছে’ বৃহস্পতিবার


বিএনএ, ঢাকা:  আগামী ১ জুলাই থেকেই নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার বৃহস্পতিবার ( ২১ মে)  মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন পুনর্গঠিত কমিটি আবার বৈঠক ডেকেছে।এ বৈঠক থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জানা যায়, আসন্ন জাতীয় বাজেটে ৩০ হাজার কোটি টাকার বেশি বরাদ্দ রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, প্রথম দুই অর্থবছরে ধাপে ধাপে মূল বেতন সমন্বয় করা হবে এবং তৃতীয় বছরে যুক্ত হবে বাড়তি ভাতা, আনুষঙ্গিক সুবিধা ও অন্যান্য আর্থিক সুযোগ-সুবিধা।

জানা যায়, প্রধানমন্ত্রীর অনুমোদনের পর অর্থ মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হবে এবং এরপর নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। পুনর্গঠিত কমিটি ইতিমধ্যে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও আর্থিক সংশ্লিষ্ট সংস্থার মতামত পর্যালোচনা করেছে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ