29 C
আবহাওয়া
৬:১২ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » ইবিতে গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ইবিতে গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত


বিএনএ, ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২২-২৩ শিক্ষাবর্ষ মানবিক বিভাগের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (২০ মে) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্তবিশ্ববিদ্যালয়ের ৬টি একাডেমিক ভবনে প্রায় শতভাগ পরীক্ষার্থীর উপস্থিতিতে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বিভিন্ন পরীক্ষাহল পরিদর্শন করেন।

এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর মোঃ সাইফুল ইসলাম, তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক (ইন-চার্জ) ড. আমানুর আমান প্রমুখ উপস্থিত ছিলেন।

ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রের বি ইউনিট সমন্বয়কারী সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এ. কে. এম. মতিনুর রহমান বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত বি ইউনিটের ভর্তি পরীক্ষা অপ্রীতিকর কোন ধরণের ঘটনা ছাড়াই অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষায় প্রায় শতভাগ উপস্থিতি ছিলো।

উল্লেখ, ইবি কেন্দ্রে ৬,৮৫০জন ভর্তিচ্ছু শিক্ষার্থীর আসন বিন্যাস করা হয়। ভর্তি পরীক্ষা চলাকালে যে কোনো ধরণের অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে প্রক্টরিয়াল বডি কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে। বিশ্ববিদ্যালয় ও আশেপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ছাড়াও ভ্রাম্যমাণ আদালত নিরাপত্তা রক্ষা ও অপরাধ দমনে দায়িত্ব পালন করেন। বিএনসিসি, রোভার-স্কাউট সদস্যরা শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন। পরীক্ষার্থীদের সহযোগিতায় প্রবেশ পথে ম্যাপ ও আসনবিন্যাস সম্বলিত বোর্ড স্থাপন করা হয়। এছাড়া এর সাথে বিভিন্ন ধরনের সেবার ব্যবস্থা করা হয়।

বিএনএ/ তারিক, ওজি

Loading


শিরোনাম বিএনএ
আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত