24 C
আবহাওয়া
১১:২২ অপরাহ্ণ - নভেম্বর ৫, ২০২৬
Bnanews24.com
Home » ব্রাহ্মণবাড়িয়ায় সড়কে প্রাণ গেল ৩ জনের

ব্রাহ্মণবাড়িয়ায় সড়কে প্রাণ গেল ৩ জনের

ব্রাহ্মণবাড়িয়ায় সড়কে প্রাণ গেল ৩ জনের

বিএনএ ব্রাহ্মণাবাড়িয়া:ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে প্রাইভেটকারের ৩ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন। বৃহস্পতিবার (২০ মে) সকালে উপজেলার আমতলি এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন, প্রাইভেটকার চালক মো. বিল্লাল হোসেন (৩২)। তিনি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার কোম্পানীগঞ্জের বড়আলমপাড়া এলাকার মো. মন্টু মিয়ার ছেলে। আহতদের উদ্ধার করে হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।দুর্ঘটনায় আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে নিশ্চিত করেছে হাসপাতাল সূত্র ।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান,ঢাকা-সিলেট মহাসড়কের আমতলি এলাকায় একটি পণ্যবোঝাই ট্রাক দাঁড়ানো ছিল। সিলেট অভিমুখী একটি প্রাইভেটকার সকাল ৬টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকার চালক বিল্লালসহ তিন আরোহী মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে বলে জানান তিনি।

বিএনএনিউজ/সরোয়ার,আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে