31 C
আবহাওয়া
৩:৪৭ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » কাদের মির্জার ভাই ও ছেলের বিরুদ্ধে মামলা

কাদের মির্জার ভাই ও ছেলের বিরুদ্ধে মামলা


বিএনএ, নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান নুর নবী চৌধুরীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা করেছে উপজেলা আওয়ামী লীগ সভাপতি খিজির হায়াত খান ।মঙ্গলবার (২০ এপ্রিল) সকালে তিনি বাদী হযে এ মামলা করেন।
মামলায় কাদের মির্জার অনুসারী যুবলীগ নেতা নাজিম উদ্দিন মিকনকে প্রধান আসামি, তার সহযোগী শহিদ উল্যাহ রাসেল ওরফে কেচ্ছা রাসেল, কাদের মির্জার ছেলে তাশিক মির্জা, ছোট ভাই শাহাদাত হোসেনসহ ৩৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০-৩০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহেদুল হক রনি মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, সোমবার সকাল ১১টায় কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুর নবী চৌধুরীকে (৫৮) পিটিয়ে জখম ও গুলিবিদ্ধ করেছে সন্ত্রাসীরা। বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড করালিয়ার কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী