26 C
আবহাওয়া
১২:৫০ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » করোনায় আক্রান্ত নায়ক আলমগীর

করোনায় আক্রান্ত নায়ক আলমগীর

করোনায় আক্রান্ত নায়ক আলমগীর

বিএনএ, ঢাকা : করোনার টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার ছয়দিনের মাথায় করোনায় আক্রান্ত হলেন নায়ক আলমগীর। তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২০ এপ্রিল) তার করোনা পজিটিভ হওয়ার খবর নিশ্চিত করেছেন তার স্ত্রী গায়িকা রুনা লায়লা।

মঙ্গলবার বিকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক স্ট্যাটাসে রুনা জানান, আলমগীরের করোনা রিপোর্ট পজিটিভ ধরা পড়েছে। বর্তমানে তিনি হাসপাতালে  চিকিৎসা নিচ্ছেন। তবে তিনি ভালো আছেন।

তার সম্পূর্ণ সুস্থতার জন্য সবার দোয়া চেয়েছেন রুনা লায়লা।

এর আগে গত ১৪ এপ্রিল  রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে করোনাভাইরাস ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেন তারকা দম্পতি আলমগীর ও রুনা লায়লা।

বিএনএনিউজ/ এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী