29 C
আবহাওয়া
১:২১ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ঈদের ছুটি বাড়ানোর দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ঈদের ছুটি বাড়ানোর দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ঈদের ছুটি বাড়ানোর দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

বিএনএ, গাজীপুর: ঈদের ছুটি বাড়ানোর দাবিতে গাজীপুর সদর উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানা শ্রমিকেরা। সকালে শতাধিক শ্রমিক কারখানায় কাজ বন্ধ রেখে কারখানার নিচে বিক্ষোভ শুরু করেন। পরে মহাসড়কে অবস্থান নেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার (২০মার্চ) সকাল ৮টা থেকে গাজীপুরের হোতাপাড়া এলাকায় ইউটাহ নিটিং অ্যান্ড ডায়িং কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।

শ্রমিকদের দাবি, ঈদুল ফিতরের আগে শ্রমিকদের ছুটি বাড়ানোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিতে হবে।

সকাল সাড়ে ৯টায় সালনা হাইওয়ে থানায় ওসি সালেহ আহমেদ জানান, সরকারি ছুটি অনুযায়ী তাদেরকে একই সমান ছুটি দিতে হবে এমন দাবিতে মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকেরা। এতে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। যান চলাচল স্বাভাবিক করতে শিল্প পুলিশ, হাইওয়ে পুলিশ, থানা পুলিশের সদস্যরা শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার চেষ্টা করছে।

এ বিষয়ে ইউটাহ কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কারও বক্তব্য পাওয়া যায়নি।

বিএনএনিউজ / আরএস/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী