25 C
আবহাওয়া
৭:২০ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » পুতিনকে খুনি বলায় নিন্দা জানালেন এরদোগান

পুতিনকে খুনি বলায় নিন্দা জানালেন এরদোগান


বিএনএ, বিশ্বডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘খুনি’ বলার কারণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের তীব্র নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। বাইডেনের এ বক্তব্যকে ‘অগ্রণযোগ্য’ আখ্যায়িত করে এরদোগান বলেছেন, একজন রাষ্ট্রনায়কের মুখ থেকে এমন কথা মানায় না।

তুর্কি প্রেসিডেন্ট শুক্রবার ইস্তাম্বুলে এক বক্তব্যে বলেন, “পুতিন সম্পর্কে বাইডেনের বক্তব্য প্রেসিডেন্টসুলভ হয়নি।” মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের ‘বুদ্ধিদীপ্ত’ ও ‘দারুণ’ জবাব দেয়ার জন্য তিনি পুতিনের প্রশংসাও করেন।

এরদোগান সাংবাদিকদের বলেন, “আমার মতে পুতিন অত্যন্ত বুদ্ধিদীপ্ত ও দারুণ জবাব দিয়েছেন এবং তার এমনটি করাই উচিত ছিল।” ভ্লাদিমির পুতিনকে ‘বন্ধু ও কৌশলগত মিত্র’ আখ্যায়িত করেন এরদোগান যদিও নাগরনো-কারাবাখ, সিরিয়া ও লিবিয়া নিয়ে রাশিয়ার সঙ্গে তুরস্কের মতবিরোধ রয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি মার্কিন নিউজ চ্যানেল এবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বাইডেনকে জিজ্ঞাসা করা হয় তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনকে ‘খুনি’ ভাবেন কিনা? জবাবে বাইডেন বলেন, ‘হ্যা আমি তাই ভাবি।’

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত