26.8 C
আবহাওয়া
৫:৩৩ পূর্বাহ্ণ - জুলাই ২৯, ২০২৬
Bnanews24.com
Home » ভবিষ্যতে ডাক্তার মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী

ভবিষ্যতে ডাক্তার মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী


বিএনএ, নরসিংদী : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, মানুষকে ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, ভবিষ্যতে ডাক্তার মানুষের পেছনে ঘুরবে। চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। চিকিৎসা সেবাকে সহজলভ্য ও সার্বজনীন করার মনমানসিকতা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) নরসিংদীর মনোহরদী উপজেলার হাফিজপুর গ্রামের নিজ বাড়িতে তাকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, যারা আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের উপর যেমন দায় রয়েছে, যারা ভোট দেননি তাদের প্রতিও আমাদের সমান ভাবে দায়ভার রয়েছে। সব প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে, সব বিদ্বেষ ভুলে গিয়ে আমরা মুক্তিযুদ্ধের সব পক্ষের মানুষকে নিয়ে নতুন সমৃদ্ধশীল ও মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক একটি বাংলাদেশ গড়ে তুলবো।

স্বাস্থ্যমন্ত্রী বকুল বলেন, আপনারা দোয়া করবেন। যাতে নরসিংদীতে দ্রুত মেডিকেল কলেজ করতে পারি। এছাড়া বাংলাদেশে আরও যেখানে যেখানে দরকার হবে সবখানে করা হবে। নরসিংদীর ২৫০ শয্যা হাসপাতালসহ যেগুলো চালু হয়নি সেগুলো যেন দ্রুত চালু হয় এজন্য আমরা কাজ করবো।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ