27 C
আবহাওয়া
৭:৫৪ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » নারায়ণগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণ,শিশুসহ দগ্ধ ৭

নারায়ণগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণ,শিশুসহ দগ্ধ ৭

নারায়ণগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণ

বিএনএ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লা থানার আলীগঞ্জের পাগলা এলাকায় একটি বাড়িতে গ্যাস লাইন বিস্ফোরণে শিশুসহ ৭ জন দগ্ধ হয়েছেন।রোববার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

দগ্ধরা হলেন, জজ মিয়া (৫০), সাথী আক্তার (২০), আসমা বেগম (৪৫), হাসিনা মমতাজ (৩৮), হাফসা আক্তার (৬), মোহাম্মদ আলম (৪৫) ও তাহমিনা খাতুন (১৮)।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন।

তিনি বলেন, নারায়ণগঞ্জের ফতুল্লা পাগলা থেকে আমাদের এখানে দগ্ধ হয়ে সাতজন এসেছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। তাদের চিকিৎসা চলছে।এদের মধ্যে আলমের শরীরের ১০০ শতাংশ, জজ মিয়ার ৮০ শতাংশ, সাথীর ৬ শতাংশ, হাফসার ১৬ শতাংশ, হাসিনা মমতাজের ৬৬ শতাংশ, তাহমিনার ৫ শতাংশ ও আসমার ৪১ শতাংশ দগ্ধ হয়েছে।

দগ্ধদের মধ্যে আসমার স্বজন আলমগীর হোসেন জানান, হঠাৎ করে দুপুরে বাসায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে শিশুসহ ৭ জন দগ্ধ হন। বিস্ফোরণের সময় তারা সবাই বাসার ভেতরে ছিল।

তিনি আরও বলেন, দীর্ঘদিনে পুরাতন গ্যাস লাইনের পাইপটি লিকেজ থাকার কারণে আজ এই দুর্ঘটনাটি ঘটে। বাড়ীর মালিককে অনেক বার সর্তক করার পরও তিনি কোন প্রকার পদক্ষেপ নেয়নি।

বিএনএ/ আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী