24 C
আবহাওয়া
৫:৪৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » আজ শেষ হচ্ছে এইচএসসির ফল পুনঃনিরীক্ষার আবেদন

আজ শেষ হচ্ছে এইচএসসির ফল পুনঃনিরীক্ষার আবেদন

এইচএসসি: প্রথম দিনে অনুপস্থিত ১১৩৪৫

বিএনএ, ঢাকা: এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলে অসন্তুষ্ট শিক্ষার্থীদের পুনঃনিরীক্ষার আবেদনের সময় শেষ হচ্ছে আজ রোববার (২০ ফেব্রুয়ারি)। এর আগে গত ১৪ ফেব্রুয়ারি থেকে এসএমএসের মাধ্যমে ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু হয়।

গত ১৩ ফেব্রুয়ারি এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হয়। এতে পাশের হার ৯৫.২৬ শতাংশ। এ বছর এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন শিক্ষার্থী।

প্রতি বছর এপ্রিলে শুরু হলেও করোনার কারণে নির্ধারিত সময়ের প্রায় ৮ মাস পর গত বছরের ২ ডিসেম্বর সংক্ষিপ্ত সিলেবাসে শুরু হয়েছিল ২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। বিভাগভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ের ছয়টি পত্রে এবারের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১১টি শিক্ষা বোর্ডের প্রায় ১৪ লাখ শিক্ষার্থী অংশ নেয়।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী