23 C
আবহাওয়া
৭:২১ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » পোস্টাল ভোট সফল করতে পারলে বাংলাদেশের নাম ওয়ার্ল্ড হিস্ট্রিতে থাকবে : সিইসি

পোস্টাল ভোট সফল করতে পারলে বাংলাদেশের নাম ওয়ার্ল্ড হিস্ট্রিতে থাকবে : সিইসি


বিএনএ, ঢাকা : প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, পোস্টাল ব্যালট প্রকল্প সফল হলে বিশ্বের কাছে বাংলাদেশের নাম উজ্জ্বল হয়ে থাকবে। তিনি বলেন, আজকে নিশ্চয়ই আপনারা পোস্টাল ব্যালটের টেকনিক্যাল বিষয় জানতে পেরেছেন। আমরা এমন একটা উদ্যোগ নিয়েছি, যেটা এর আগে কেউ চেষ্টা করেনি। কেউ এ ঝুঁকি নেয়নি।

মঙ্গলবার (২০ জানুয়ারি) নির্বাচন ভবনের অডিটোরিয়ামে পোস্টাল ব্যালট অ্যাপের মাধ্যমে ভোটগ্রহণ প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোকে ব্রিফিং শেষে সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা যখন ঘোষণা দিলেন, আমরা অত্যন্ত সাহসিকতার সঙ্গে এ রিস্ক নিয়েছি। বহু ঝামেলা আসবে, বহু চ্যালেঞ্জ আসবে—তারপরও শপথ নিয়েছি, আমরা বাস্তবায়ন করবই। এ বাস্তবায়ন করার প্রক্রিয়ার শুরু থেকে এ পর্যন্ত আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি। আপনাদের সহযোগিতা না পেলে আমরা এতটুকু আসতে পারতাম না।

তিনি বলেন, ১২২টি দেশ থেকে প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন। এখানে ১২২ রকমের কালচার, পোস্টাল ডিপার্টমেন্টের ১২২ রকমের আইন-কানুন। আমাদের দেশে পোস্টাল সিস্টেম একরকম, অন্য দেশগুলোতে আবার ভিন্ন। এগুলোর মাঝে পার্থক্য দূর করা বড় চ্যালেঞ্জ। কিন্তু এ চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদের টিম কাজ করে যাচ্ছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা আশা করি, আমরা সবাই মিলে কাজ করলে বাংলাদেশের এই পোস্টাল ব্যালট প্রকল্প সফল করতে পারলে এটার জন্য হয়তো দেখবেন, সারা দুনিয়াতে বাংলাদেশের নামটা উজ্জ্বল হয়ে থাকবে।

তিনি আরো বলেন, অনেকে আমার সঙ্গে দেখা করতে এসে বলেন—আপনারা যদি এটা করতে পারেন, তাহলে আপনাদের নাম তো ওয়ার্ল্ড হিস্ট্রিতে লেখা হয়ে যাবে। কারণ অনেক দেশ এটা করতে পারেনি। আমাদের আশপাশের দেশেও কেউ এভাবে সফলভাবে করতে পারেনি। আমরা প্রথম বছরেই যেটা করেছি, এখন পর্যন্ত আমাদের কার্যক্রম দেখে খুব একটা খারাপ হয়েছে বলে মনে করি না।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী