26 C
আবহাওয়া
১১:৫১ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » পাবনায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২

পাবনায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২

পাবনা

বিএনএ ডেস্ক: পাবনার ঈশ্বরদীতে যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২০ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে কুষ্টিয়া-নাটোর মহাসড়কের ঈশ্বরদী দাশুরিয়ার মিরকামারী পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পাবনার পাকশি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশীষ কুমার স্যানাল বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— ঈশ্বরদী উপজেলার শেখপাড়া এলাকার আব্দুর রউফের ছেলে মো. নাসিম (৪৫), পাবনা শহরের রাধানগর এলাকার সুরত কুমারের ছেলে অমিত কুন্ডু (৪০)। আহতদের পরিচয় জানা যায়নি।

ওসি আশীষ কুমার স্যানাল বলেন, ‘যাত্রীবাহী মাইক্রোবাসটি পাবনা থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল অপরদিকে এসএন নামের যাত্রীবাহী একটি বাস কুষ্টিয়ার দিক থেকে আসছিল। পথে ঘটনাস্থলে পৌঁছালে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে দুইজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।’

ওসি আরও জানান, আহতদের মধ্যে আরও অন্তত ৩ জনের অবস্থা গুরুতর। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্ষতিগ্রস্ত বাস ও মাইক্রোবাস উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিএনএনিউজ২৪/ এমএইচ/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী