25 C
আবহাওয়া
৭:৫৬ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » প্রথম মাসে ৬০ লাখ ডোজ ভ্যাকসিন দেয়া হবে-স্বাস্থ্যসচিব

প্রথম মাসে ৬০ লাখ ডোজ ভ্যাকসিন দেয়া হবে-স্বাস্থ্যসচিব

প্রথম মাসে ৬০ লাখ ডোজ ভ্যাকসিন দেয়া হবে-স্বাস্থ্যসচিব

বিএনএ, ঢাকা : প্রথম মাসে ৬০ লাখ ডোজ ভ্যাকসিন দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান।বুধবার(২০ জানুয়ারী)  প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি করোনার ভ্যাকসিন সম্পর্কিত তথ্য-উপাত্ত তুলে ধরেন ।

আব্দুল মান্নান বলেন, ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে উপহার হিসেবে পাঠানো অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ ডোজ করোনার টিকা আগামীকাল বৃহস্পতিবার দুপুর দেড়টায় ঢাকায় পৌঁছবে। ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া এগুলো পরিবহনের দায়িত্ব পেয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বাংলাদেশ সরকারের পক্ষে আনুষ্ঠানিকভাবে এ ভ্যাকসিন গ্রহণ করবেন।

স্বাস্থ্য বিভাগের সচিব জানান, রাজধানীর তেজগাঁও ইপিআই স্টোরে ভ্যাকসিনগুলো সংরক্ষণ করা হবে। ইতোমধ্যেই স্টোর পরিদর্শন করা হয়েছে এবং সার্বিক প্রস্তুতি সন্তোষজনক। এ ছাড়া আগামী ২৫ জানুয়ারি বাংলাদেশ সরকারের কেনা ৫০ লাখ ডোজ ভ্যাকসিন ভারত থেকে দেশে আসবে।  বাংলাদেশ সরকারের কেনা ৫০ লাখ ডোজ এবং ভারত সরকারের উপহার হিসেবে দেওয়া ২০ লাখ মিলিয়ে মোট ৭০ লাখ টিকা হবে।

বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন