29 C
আবহাওয়া
১:৩৮ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ইজতেমা মাঠ এখন সরকারের নিয়ন্ত্রণে

ইজতেমা মাঠ এখন সরকারের নিয়ন্ত্রণে

ইজতেমা মাঠ এখন সরকারের নিয়ন্ত্রণে

বিএনএ, ঢাকা : গাজীপুরে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে দুই পক্ষের সংঘর্ষের পর ইজতেমা ময়দানের নিয়ন্ত্রণ নিয়েছে সরকার। ময়দান ও আশপাশের এলাকায় পাহারায় রয়েছেন সেনাবাহিনী, বিজিবি, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও নাশকতা ঠেকাতে প্রস্তুত রয়েছেন তারা।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও কামারপাড়া রোডসহ আশপাশের এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন। এসব সড়কে চলাচলকারীদের মধ্যে কাউকে সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হচ্ছে।

তবে পাঁচ দিনের জোড় ইজতেমা উপলক্ষে টঙ্গীর তুরাগতীরের ময়দানে আসা তাবলিগ জামাতের নিজামউদ্দিন মারকাজের মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের কেউ কেউ রাতে তুরাগ নদীর পশ্চিম পাড়ের টিনশেড মসজিদে অবস্থান করেছেন। তারা সকাল থেকে বের হয়ে যাচ্ছেন তাদের গন্তব্যে। ইজতেমা ময়দান এখন পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।

এর আগে, বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় সরকারের পক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ময়দানের নিয়ন্ত্রণ নেয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার এন এম নাসির উদ্দিন জানান, ইজতেমা ময়দান ও আশপাশের তিন কিলোমিটারের মধ্যে জমায়েত নিষিদ্ধসহ কিছু বিধি-নিষেধ দিয়ে বুধবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে গণবিজ্ঞপ্তি জারি করা হয়। সন্ধ্যার মধ্যে ময়দান ছাড়তে বলা হয়। এরপর ময়দান খালি হতে থাকে। এখন থেকে মাঠ সরকারের নিয়ন্ত্রণে থাকবে।

বিএনএননিউজ / আরএস/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী