22 C
আবহাওয়া
১২:৩৬ পূর্বাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রাম-রাঙামাটি সড়কে তক্ষকসহ আটক ৪

চট্টগ্রাম-রাঙামাটি সড়কে তক্ষকসহ আটক ৪

চট্টগ্রাম-রাঙামাটি সড়কে তক্ষকসহ আটক ৪

বিএনএ, রাউজান(চট্টগ্রাম): চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে তক্ষক উদ্ধারসহ ৪ ব্যক্তিকে আটক করেছে র‌্যাব।  রোববার (১৯ ডিসেম্বর)  দুপুরে রাউজানের রাবার বাগান গিরিছায়া নামক এলাকা থেকে বিরল প্রজাতির এ তক্ষকটি উদ্ধার করা হয়।
হাটহাজারী বনবিভাগের সূত্রে জানা যায়, চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কে রাবার বাগান এলাকায় গিরিছায়া রেষ্টুরেন্ট-এর সামনে কিছু অসাধু ব্যাক্তি গ্রামের একটি তক্ষক বেচাকেনা হওয়ার খবর শুনে গত শনিবার র‌্যাব-৭ হাটহাজারী ক্যাম্পের একটি টহল দল অভিযান চালায়।

এ সময় জড়িতরা ওই তক্ষকটি কেনা বেচার জন্য  অবস্থান করছিল।  র‌্যাবের  উপস্থিতি টের পেয়ে ব্যাগটি রেখে পালিয়ে যেতে চাইলে ২ জনকে আটক করতে সক্ষম হন তারা। আটক দুই জনের স্বীকারোক্তি অনুযায়ী চক্রের আরও দুই জনকে আটক করেন র‌্যাব। এ সময় তক্ষকটি উদ্ধার করে হাটহাজারী বন বিভাগে হস্তান্তর করে। পরে বন বিভাগের আওতাধীন এলাকায় উদ্ধার হওয়া তক্ষকটি অবমুক্ত করা হয়। তক্ষকটি প্রায় ৯ ইঞ্চি লম্বা, ওজন প্রায় ১০০গ্রাম।

এ বিষয়ে হাটহাটহাজারী রেঞ্জ কর্মকর্তা ফজলে কাদের চৌধুরী জানান, র‌্যাব-৭ হাটহাজারী সিপিসি-২ হাটহাজারী ক্যাম্পর সহযোগিতায় আমরা একটি বিরল প্রজাতির তক্ষক উদ্ধার করি। পরে রোববার দুপুরে আমাদের আওতায়ধীন গহীন জঙ্গলে তক্ষকটিকে অবমুক্ত করা হয়।

বিএনএ/ শফিউল আলম. ওজি

Loading


শিরোনাম বিএনএ
চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি