27 C
আবহাওয়া
১০:৪৩ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » অস্ট্রেলিয়ায় প্লেন বিধ্বস্ত, নিহত ৪

অস্ট্রেলিয়ায় প্লেন বিধ্বস্ত, নিহত ৪

অস্ট্রেলিয়ায় প্লেন বিধ্বস্ত, নিহত ৪

বিএনএ বিশ্বডেস্ক : অস্ট্রেলিয়ায় ছোট একটি প্লেন  বিধ্বস্ত হয়ে দুই শিশুসহ চারজন মারা গেছে। স্থানীয় সময় রোববার (১৯ ডিসেম্বর) কুইন্সল্যান্ডের উপকূলে এ দুর্ঘটনা ঘটে।

গার্ডিয়ানের খবরে বলা হয়, দুর্ঘটনার পর দুপুর ১২টার মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ৬৯ বছর বয়সী পাইলটও রয়েছেন।পুলিশ এখনো অন্যদের পরিচয় নিশ্চিত করতে পারেনি। তবে তারা ধারণা করছেন, পাইলটের সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকতে পারে।

জানা গেছে, ব্রিসবেনের উত্তর-পূর্ব দিকে সকাল ৯টার দিকে ছোট প্লেনটি বিধ্বস্ত হয়ে পানিতে পড়ে যায়।

ছবিতে দেখা গেছে, রকওয়েল ইন্টারন্যাশনাল এয়ারক্রাফ্টটি মোরটন উপসাগরে উল্টে রয়েছে।

অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের কমিশনার অ্যাঙ্গাস মিচেল বলেছেন, দুর্ঘটনাটির সম্ভাব্য কারণ সম্পর্কে একটি প্রতিবেদন দিতে ছয় থেকে আট সপ্তাহ সময় লাগবে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী