27 C
আবহাওয়া
১০:৪২ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » পাকিস্তানে ব্যাংক ভবনে বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে১৭

পাকিস্তানে ব্যাংক ভবনে বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে১৭

পাকিস্তানে ব্যাংক ভবনে বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে১৭

পাকিস্তানের করাচিতে হাবিব ব্যাংক ভবনে বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ১৭জনের মৃত্যু ঘটেছে। শনিবার(১৮ডিসেম্বর) বিকেলের ওই ঘটনায় ব্যাংকটির ভবনের জানালা ও দরজা উড়ে যায়,আশেপাশের যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নথিপত্র রাস্তায় ছড়িয়ে পড়ে। ধ্বংসস্তূপে বহু মানুষ চাপা পড়েন।

করাচি পুলিশের প্রধান অতিরিক্ত আইজি গোলাম নবী মেমনও বলেন, ব্যাঙ্কের নিচে একটি ড্রেনে গ্যাস লিক হওয়ার কারণে এই বিস্ফোরণটি হতে পারে বলে তারা ধারণা করছেন।তবে দেখা যায়, ব্যাংকের কাঠামোটি একটি ড্রেনের উপর তৈরি করা হয়েছিল।”

আরও পড়ুন : তিন বছর পর খুললো মালয়েশিয়ার শ্রম বাজার

শনিবার দুপুরে যখন বিকট শব্দে ব্যাংকভবনে বিস্ফোরণ ঘটে তখন ব্যাংকে কর্মকর্তা, কর্মচারীরা ছাড়াও বেশ কয়েকজন গ্রাহকও উপস্থিত ছিলেন।

প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রী এই ঘটনাকে “বড় ট্র্যাজেডি” বলে আখ্যা দিয়েছেন। অন্যদিকে টুইটারে এক বিবৃতিতে, হাবিব ব্যাংক জানিয়েছে, “শনিবার বিকেলে আমাদের একটি শাখায় বিস্ফোরণের মতো একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে,”।

সূত্র দি নিউজ। 

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী