26 C
আবহাওয়া
১১:৩১ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » মুগ্ধতায় ভাসালেন নোরা

মুগ্ধতায় ভাসালেন নোরা


বিএনএ, ঢাকা: নোরা ফাতেহি নাচের উষ্ণতায় মাতালেন ঢাকাকে। ভক্তদের মাত করলেন বলিউডের এই আইটেম গার্ল। নেচে-গেয়ে মুগ্ধতা ছড়ালেন।

শুক্রবার(১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় উইমেন লিডারশিপ করপোরেশনের আয়োজনে ‘উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক আয়োজনে অংশ নেন নোরা ফাতেহি।

রাত ৯টা ৪০ মিনিটে তিনি মঞ্চে এলে উপস্থিত দর্শক-ভক্তরা তাকে ‘নোরা নোরা’ বলে আওয়াজ তুলে স্বাগত জানান। এরপর শুরু হয় পারফরম্যান্স।

‘দিলবার’ গানের সঙ্গে নাচ করেন নোরা। ভক্ত-দর্শকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। এরকম আয়োজনে আমি বারবার বাংলাদেশে আসতে চাই।’

নোরা ফাতেহি নিজস্ব নৃত্যশিল্পীদের বহর নিয়ে শুক্রবার (১৮ নভেম্বর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। রাত ৯টার পর ওঠেন মঞ্চে। শনিবার তিনি ঢাকা ছাড়বেন বলে জানা গেছে।
বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী