25.8 C
আবহাওয়া
১:৩৮ পূর্বাহ্ণ - মে ১, ২০২৬
Bnanews24.com
Home » ‘এনসিপিকে শাপলা প্রতীক দেয়া সম্ভব হচ্ছে না’

‘এনসিপিকে শাপলা প্রতীক দেয়া সম্ভব হচ্ছে না’


বিএনএ, ডেস্ক : জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক দেয়া সম্ভব হচ্ছে না বলে আবারও জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী নির্বাচনী প্রতীকের তালিকায় শাপলা না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক দেওয়া সম্ভব নয়।

রোববার  (১৯ অক্টোবর) সকাল ১০টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইনে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা বৃদ্ধির জন্য আয়োজিত প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানিয়েছেন।

ইসি আনোয়ারুল ইসলাম বলেন, “সবার সহযোগিতায় সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে। অতীতের মতো কোনো সুযোগ নেই। বিতর্কিত কোনো ব্যক্তি আগামী নির্বাচনী দায়িত্বে থাকতে পারবেন না।”

প্রশিক্ষণ অনুষ্ঠানে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর সভাপতিত্বে প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ