27 C
আবহাওয়া
৫:২৬ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » আনোয়ারায় প্রতিবেশীকে ফাঁসাতে অপহরণ নাটক সাজানোর অভিযোগ

আনোয়ারায় প্রতিবেশীকে ফাঁসাতে অপহরণ নাটক সাজানোর অভিযোগ

আনোয়ারায় প্রতিবেশীকে ফাঁসাতে অপহরণ নাটক সাজানোর অভিযোগ

বিএনএ, আনোয়ারা (চট্টগ্রাম): নিজের সন্তানকে লুকিয়ে অপহরণ নাটক সাজিয়ে প্রতিবেশীকে ফাঁসাতে চায় মহিলা। এমন আশঙ্কার ভিত্তিতে চারজনকে অভিযুক্ত করে চট্টগ্রামের আনোয়ারা থানায় অভিযোগ দায়ের করেছেন শ্যামল কান্তি সিকদার (৫৬) নামের এক ভুক্তভোগী।

সোমবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে চারজনকে অভিযুক্ত করে এই লিখিত অভিযোগ দায়ের করা হয়।

অভিযুক্তরা হলেন- প্রদীপ সরকার (৩৫), আলো বালা দাশ (৫০), নিশান সরকার (৩২), পোপন সরকার (৪৫)। তারা সবাই উপজেলার ৬নং বারখাইন ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা।

অভিযোগপত্রে শ্যামল কান্তি সিকদার বলেন, অভিযুক্ত আলো বালা দাশের সাথে আমার জায়গা-জমি সংক্রান্তে বিরোধসহ মামলা-মোকাদ্দমা চলমান আছে। যার প্রেক্ষিতে সে এবং তার সহযোগী অপরাপর অভিযুক্তরা সবসময় আমার ক্ষতি করার ষড়যন্ত্র করে আসতেছে। এরই প্রেক্ষিতে গত রোববার (১৭ সেপ্টেম্বর) একটি মাধ্যমে জানতে পারি “অভিযুক্ত আলো বালা দাশ তার নিজের সন্তানকে লুকিয়ে রেখে আমার বিরুদ্ধে অপহরণ মামলা সাজাবে”।

আরও পড়ুন: তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মুবিন, মহাসচিব তৈমুর আলম

অভিযোগের বিষয়টি অস্বীকার করে অভিযুক্ত প্রদীপ সরকার বলেন, এগুলো সব মিথ্যা এবং বানোয়াট, আমরা এ ধরনের কোন কথা বলিনি।

এ বিষয়ে আনোয়ারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আতাউল হক চৌধুরী বলেন, এই বিষয়ে শ্যামল কান্তি সিকদার একটি সাধারণ ডায়েরি করেছেন। তদন্ত সাপেক্ষে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

বিএনএনিউজ/ এনামুল হক নাবিদ, বিএম/ হাসনাহেনা /এইচ এ মুন্নী 

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ