32 C
আবহাওয়া
৫:২৬ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » মালয়েশিয়ায় নদীতে ডুবে বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

মালয়েশিয়ায় নদীতে ডুবে বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

নদীতে ডুবে

প্রবাস ডেস্ক:  মালয়েশিয়ার সারওয়াক রাজ্যের কুচিংয়ে জালান গম্বিরের ভাসমান মসজিদের পাশে সারওয়াক নদীতে ডুবে প্রবাসী বাংলাদেশি ইরফান সাদিক (২১) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ওয়াটার রেসকিউ টিম (পিপিডিএ)।

সারাওয়াক ফায়ার অপারেশনস সেন্টার জানায়, সোমবার (১৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পাদুঙ্গান ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশন (বিবিপি) এবং পিপিডিএ বাটু লিন্টাংয়ের বেশ কয়েকজন কর্মী। বিকেল ৫টা ৫৬ মিনিটে ওয়াটার রেসকিউ টিম (পিপিডিএ) ঘটনাস্থল থেকে প্রায় ৩ মিটার দূরে তাকে খুঁজে পায়। পরে রেসকিউ টিম তার মরদেহ উদ্ধার করে।

মৃত শিক্ষার্থী ইরফান সাদিক সারওয়াক রাজ্যের কুচিংয়ের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। পরবর্তী পদক্ষেপের জন্য সাদিকের মরদেহ স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। খবর Foreign student drowns in Sarawak River

বিএনএ,জিএন/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত