26 C
আবহাওয়া
২:৫৫ পূর্বাহ্ণ - অক্টোবর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » নির্বাচনে ৪ মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইইউ

নির্বাচনে ৪ মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইইউ


বিএনএ, ডেস্ক :আগামী নির্বাচন সামনে রেখে ইসিকে ৪ মিলিয়ন ইউরো সহায়তা দেওয়ার কথা জানালেন ঢাকায় নিযুক্ত ইইউর রাষ্ট্রদূত মাইকেল মিলার। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এসব জানান মাইকেল মিলার। এছাড়াও বৈঠকে নির্বাচনী প্রস্তুতি, পরিকল্পনা এবং সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এ সময় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ থেকে আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনের কথা জানান তিনি।

ইসির সহযোগিতায় সন্তুষ্টির কথা জানিয়ে ইইউ বলেছে, ইসির দায়বদ্ধতা নিশ্চিতে কাজ করবেন তারা। এ ছাড়া সংস্থাটি ভোটার এডুকেশনসহ স্থানীয় পর্যবেক্ষকদের প্রশিক্ষণে কাজ করার আশ্বাস দিয়েছে।

রাষ্ট্রদূত আরও  জানান, সেপ্টেম্বরের মাঝামাঝি নির্বাচনের প্রস্তুতি দেখতে সংস্থাটির প্রাক নির্বাচনী প্রতিনিধি দল বাংলাদেশে আসছে।

বিএনএ/ ওজি/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লুই আই কানের মাস্টার প্ল্যানে শেরেবাংলা নগরে হবে নতুন সচিবালয় জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর