29 C
আবহাওয়া
১:০৮ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » রাউজানে অস্ত্রসহ আটক ২

রাউজানে অস্ত্রসহ আটক ২

রাউজানে অস্ত্রসহ আটক ২

বিএনএ,চট্টগ্রাম : চট্টগ্রামের রাউজান থেকে ওয়ান শুটারগানসহ দুইজনকে আটক করেছে র‌্যাব।বৃহস্পতিবার (১৮ আগস্ট)উত্তর সর্ত্তা এলাকা থেকে  তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- ফটিকছড়ি থানাধীন দক্ষিণ ধর্মপুর এলাকার শফিউল আলম ছেলে মো. জামাল উদ্দিন (২৮) ও একই এলাকার আব্দুল মুনাফের ছেলে মো. মবিন (২৬)।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো.নুরুল আবছার এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, উত্তর সর্ত্তা এলাকায় বৃহস্পতিবার (১৮ আগস্ট) ভোরে অভিযান চালিয়ে একটি দেশিয় তৈরি ওয়ান শুটারগানসহ দুইজনকে আটক করা হয়। উদ্ধারকৃত অস্ত্র দিয়ে তারা এলাকায় প্রভাব বিস্তার, প্রতিপক্ষকে ভয় দেখানো এবং মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও বহনে নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যবহার করতো।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী