27 C
আবহাওয়া
৫:০৪ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » আশরাফ গনি এখন আর আফগানিস্তানের কেউ নন: যুক্তরাষ্ট্র

আশরাফ গনি এখন আর আফগানিস্তানের কেউ নন: যুক্তরাষ্ট্র

আশরাফ গনি এখন আর আফগানিস্তানের কেউ নন: যুক্তরাষ্ট্র

বিএনএ, বিশ্বডেস্ক : মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রী উইন্ডি শেরম্যান বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র পলাতক আফগান প্রেসিডেন্ট আশরাফ গনিকে আর আফগানিস্তানের কোনো কর্মকর্তা বলে স্বীকার করে না। তিনি বুধবার আফগান পরিস্থিতি সম্পর্কে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন।

গত ১৫ আগস্ট রোববার তালেবান যখন কাবুলের প্রবেশ পথগুলোতে পৌঁছে যায় তখন আশরাফ গনি নগরীর বিমানবন্দর ব্যবহার করে দেশ থেকে পালিয়ে যান। অনেক জল্পনা শেষে বুধবারই সংযুক্ত আরব আমিরাত জানায়, মানবিক কারণে গনি ও তার পরিবারকে আশ্রয় দেয়া হয়েছে।

এরপর সাবেক আফগান প্রেসিডেন্ট এক ভিডিও বার্তায় দাবি করেন, তালেবান তাকে হত্যা করতে চেয়েছিল বলে তিনি দেশত্যাগ করেছেন। তালেবান প্রেসিডেন্ট প্রাসাদ দখল করে গনির সন্ধানে প্রতিটি কক্ষে তল্লাশি চালিয়েছে বলেও দাবি করেন আশরাফ গনি।

বুধবারের বক্তব্য শেরম্যান আরো বলেন, আফগান জনগণের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করা সত্ত্বেও তালেবান লোকজনকে দেশত্যাগের উদ্দেশ্যে বিমানবন্দরে যেতে বাধা দিচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রী বলেন, শুক্রবার (আগামীকাল) থেকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় আফগানিস্তানে নিজের কনস্যুলেট কর্মীর সংখ্যা দ্বিগুণ করবে। (পার্সটুডে)

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ