30.1 C
আবহাওয়া
৩:২৩ অপরাহ্ণ - জুলাই ২০, ২০২৬
Bnanews24.com
Home » সাবেক ভূমিমন্ত্রীর গুলশানের দুই ফ্ল্যাটে তিনশোর বেশি কোট

সাবেক ভূমিমন্ত্রীর গুলশানের দুই ফ্ল্যাটে তিনশোর বেশি কোট


বিএনএ, ঢাকা : সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের দুইটি ফ্ল্যাটে শতশত কোট ও টাই পাওয়া গেছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন।

ফ্ল্যাট দুটি ক্রোকের অংশ হিসেবে মালামালের তালিকা তৈরির কাজ করার সময় এসব সামগ্রী নথিবদ্ধ করেছে দুদক।

রোববার (১৯ জুলাই) দুদক কর্মকর্তারা জানিয়েছেন, আগামীকালও এই কাজ চলবে, তারপর চূড়ান্ত তালিকা পাওয়া যাবে।

সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাট দুইটিতে প্রথমদিন দুদক যেসব সামগ্রী পেয়েছে তার মধ্যে তিন শতাধিক কোট, পাঁচশ ৩২টির বেশি টাই রয়েছে।

এছাড়াও আটটি ঘড়ির বক্স এর মধ্যে চারটি রোলেক্স ব্রান্ডের ঘড়ি, তিন সেট মুক্তার গহনা, চারটি ঝাড়বাতি, একাধিক বিছানা, সোফা এবং একশোটির বেশি কামিজ নথিভুক্ত করেছে দুদকের সম্পদ ব্যবস্থাপনা বিভাগের দল।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ