31 C
আবহাওয়া
২:৫৮ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » তানিয়ার বিচ্ছেদ, মাহিয়ার কান্নার ইমোজি

তানিয়ার বিচ্ছেদ, মাহিয়ার কান্নার ইমোজি


বিএনএ ডেস্ক : ২৩ বছরের সংসার জীবনের ইতি টেনেছেন কণ্ঠশিল্পী এস আই টুটুল ও মডেল-অভিনেত্রী তানিয়া আহমেদ।  ১৯৯৯ সালে তানিয়া আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এস আই টুটুল।

তানিয়া আহমেদ জানিয়েছেন, ‘আমাদের সমঝোতায় ডিভোর্স হয়েছে। ও (এস আই টুটুল) ওর লাইফ নিয়ে ভালো থাকুক।’

দ্বিতীয় বিয়ে প্রসঙ্গে এস আই টুটুল বলেন, ‘আমি ও তানিয়া সেপারেট ছিলাম ৫ বছর। গত বছর আমাদের অফিশিয়ালি ডিভোর্স হয়। এরপর নিউইয়র্কে কনসার্টসহ নানান কাজেই আমার যাতায়াত। সেখানে আরটিভির বাংলা গায়েন থেকেই সোনিয়ার সঙ্গে পরিচয়। দুজনই যেহেতু আমরা সিঙ্গেল এবং ম্যাচিউরড, তাই বিয়ের সিদ্ধান্ত নিই।’

টুটুল-তানিয়ার বিচ্ছেদের খবরে কষ্ট পেয়েছেন  চিত্রনায়িকা মাহিয়া মাহি। আর তা প্রকাশ করেছেন সামাজিক পাতায়।

টুটুল-সোনিয়ার ছবি প্রকাশ করে নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম পেজে মাহিয়া মাহি লিখেছেন, ‘তানিয়া আপু, বুকটা হু হু করে উঠল। তবুও যার যেখানে শান্তি মেলে তার ঠাঁই সেখানেই হোক। শুভ কামনা।’ সেই সঙ্গে মাহি যুক্ত করেছেন বেশ কয়েকটি কান্নার ইমোজি।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী