25 C
আবহাওয়া
৮:০৩ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » জামিন পেলেন হাসেম ও তার দুই ছেলে

জামিন পেলেন হাসেম ও তার দুই ছেলে

জামিন পেলেন হাসেম ও তার দুই ছেলে

বিএনএ, নারায়নগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুডস লিমিটেডের সেজান জুস কারখানায় আগুনের ঘটনায় গ্রেফতার প্রতিষ্ঠানের মালিক এম এ হাসেম ও তার দুই ছেলে জামিন পেয়েছেন৷ সোমবার (১৯ জুলাই) দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ আনিসুর রহমানের আদালত জামিন মঞ্জুর করেছেন৷

জামিনপ্রাপ্তরা হলেন,আবুল হাশেম ও তার দুই ছেলে হাসীব বিন হাসেম ওরফে সজীব (৩৯) তারেক ইব্রাহীম (৩৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাড. মনিরুজ্জামান বুলবুল৷
তিনি জানান, দুপুরে আসামিপক্ষের আইনজীবী ছয় আসামিরই জামিন আবেদন করেন৷ শুনানি শেষে আদালত এম এ হাসেম ও তার দুই ছেলের জামিন মঞ্জুর করেন৷

আসামিপক্ষের আইনজীবী তাদের জামিন চাইলে সজীব গ্রুপের চেয়ারম্যান হাসেমের ২ ছেলে তাওসিফ ইব্রাহিম ও তানজিদ ইব্রাহিমের জামিন মঞ্জুর করেন। বাকী ৬ জন আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ৮ জুলাই সন্ধ্যা সাড়ে ৫টার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত সেজান জুস কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ডেমরা, কাঞ্চনসহ ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে। অগ্নিকাণ্ডের ঘটনায় ২৯ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। এই অগ্নিকাণ্ডে প্রাণ হারায় অর্ধশতের বেশী শ্রমিক।

ঘটনার পরদিন রাতে এই ঘটনায় রূপগঞ্জ থানায় পুলিশ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। রূপগঞ্জ থানা দায়ের করা ওই মামলায় আসামি করা হয় সজীব গ্রুপের চেয়ারম্যান এম এ হাসেম, তার চার ছেলে ও তিন কর্মকর্তাকে।

এই মামলার পর শ্রম আদালতে শ্রম আইনের ৮০ ধারায় প্রতিষ্ঠানের ও ডিজিএমের বিরুদ্ধে মামলা করে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর।

অগ্নিকাণ্ডের ঘটনায় জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস,কলকারখানা অধিদপ্তর ৩টা পৃথক তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত রিপোর্ট প্রদানের আগেই হত্যা মামলায় জামিন হয় হাসেম গ্রুপের কর্ণধারদের।

বিএনএনিউজ/আজিজুল/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত