25 C
আবহাওয়া
৮:০৪ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » জালিয়াতি রোধে বিজেএসএ অফিসিয়াল প্যাড বাতিল

জালিয়াতি রোধে বিজেএসএ অফিসিয়াল প্যাড বাতিল

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন

বিএনএ, আদালত প্রতিবেদক : জালিয়াতি রোধে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিজেএসএ) অফিসিয়াল প্যাড বাতিল করা হয়েছে।

রোববার (১৮ জুলাই) অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরী এবং মহাসচিব বিকাশ কুমার সাহা স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের নজরে এসেছে যে, অ্যাসোসিয়েশনের প্যাড জালিয়াতির মাধ্যমে সভাপতি ও মহাসচিবের নাম-পদবি ব্যবহার করে একটি কুচক্রী মহল বিভিন্ন ব্যক্তি/দফতর/প্রতিষ্ঠানের বিরুদ্ধে অসত্য, মিথ্যা, বানোয়াট, বিভ্রান্তিকর, মনগড়া, মানহানিকর বক্তব্য সম্বলিত পত্র প্রেরণ করছে। যা অনভিপ্রেত, উদ্দেশ্যমূলক ও ষড়যন্ত্রমূলক। বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন হতে কোনো ব্যক্তি/প্রতিষ্ঠান/দফতরে এ ধরনের কোনো চিঠি কখনই পাঠানো হয়নি।

এতে আরও বলা হয়, যারা এ ধরনের অপপ্রচারমূলক পত্র প্রেরণ করছেন, তাদেরকে কঠোরভাবে সতর্ক করা হলো। এ ধরনের অপপ্রচারে যে বা যারা জড়িত আছেন, তা বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের গোচরীভূত হওয়া মাত্রই তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।বারবার সতর্ক করার পরও প্যাড জালিয়াতি করায় বর্তমান অফিসিয়াল প্যাডটি সম্পূর্ণরূপে বাতিল করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিএনএ নিউজ/শাহিদুল,জেবি

Loading


শিরোনাম বিএনএ
আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত