23 C
আবহাওয়া
৮:০২ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ইসরায়েলি হামলায় ৬৭ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি হামলায় ৬৭ ফিলিস্তিনি নিহত


বিএনএ,বিশ্বডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৬৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাড়ে তিন শতাধিক মানুষ।
হতাহতের সংখ্যা আরও বাড়ার শঙ্কার রয়েছে। কারণ, ধ্বংসস্তূপের নিচে আটকেপড়াদের কাছে উদ্ধারকর্মীরা পৌঁছুতে পারছে না।

রোববার (১৮ মে) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আনাদোলু নিউজ এজেন্সি।

বার্তাসংস্থাটি জানায়, গাজা উপত্যকায় হামলা আরও জোরদার করেছে ইসরায়েল। গত ২৪ ঘণ্টায় দখলদারদের হামলায় আরও ৬৭ জন নিহত হয়েছেন। নিহতের লাশ হাসপাতালে নেওয়া হয়েছে। এসব হামলায় আহত হয়েছেন আরও ৩৬০ জন। এ নিয়ে গাজায় গত বছরের অক্টোবর থেকে চলমান ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৫৩ হাজার ৩৩৯ জনে পৌঁছেছে। সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ২১ হাজার ৩৪ জনে পৌঁছেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হতাহতের সংখ্যা আরও অনেক বেশি। গত ১৮ মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকেই প্রায় ৩২০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮ হাজার ৯৯৩ জনেরও বেশি মানুষ।

জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৯০ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিলেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের অধিকাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

এর আগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

অবরুদ্ধ এই ভূখণ্ডে আগ্রাসনের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখিও হয়েছে ইসরায়েল।

বিএনএনিউজ/ আরএস

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী