28 C
আবহাওয়া
৮:৩৭ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » চবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন 

চবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন 


বিএনএ, চবিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে উপস্থিত ছিলেন ৭৯ দশমিক ৭২ শতাংশ শিক্ষার্থী।

শুক্রবার (১৯ মে) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার কো-অর্ডিনেটর কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুল হক।

কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের মোট পরীক্ষার্থী ৫২ হাজার ৯৯৫ জন। এতে উপস্থিত ছিলেন ৪২ হাজার ২৪৭ জন শিক্ষার্থী। যা মোট শিক্ষার্থীর ৭৯ দশমিক ৭২ শতাংশ।

বৃহস্পতিবার সকালের শিফটে ১৭ হাজার ৬৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪ হাজার ৩৭৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। উপস্থিতির হার ৮১ দশমিক ৩৮ শতাংশ। অনুপস্থিত ছিলেন ৩ হাজার ২৭৯ জন শিক্ষার্থী। বিকেলের শিফটে ১৭ হাজার ৬৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪ হাজার ৪০০ জন উপস্থিত ছিলেন। উপস্থিতির হার ৮১ দশমিক ৪২ শতাংশ। অনুপস্থিত ছিলেন ৩ হাজার ২৮৫ জন শিক্ষার্থী।

আজ তৃতীয় শিফটের ভর্তি পরীক্ষায় ১৭ হাজার ৬৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ১৩ হাজার ৫৭১ জন শিক্ষার্থী। উপস্থিতির হার ৭৬ দশমিক ২৬ শতাংশ।

ফলাফলের বিষয়ে ভর্তি পরীক্ষার কো-অর্ডিনেটর কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুল হক বলেন, সব কিছু ঠিকঠাক থাকলে আগামী দুইদিনের মধ্যে ‘বি’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হবে।

সকালের শিফটের পরীক্ষা হয় বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত। বিকেলের শিফটের পরীক্ষা হয় বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত।

বিএনএ/ সুমন বাইজিদ, ওজি

Loading


শিরোনাম বিএনএ
কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত