27 C
আবহাওয়া
৯:০৬ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

রাজধানীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

কক্সবাজারে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

বিএনএ, ঢাকা : রাজধানীর বংশালে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে ইয়াসিন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ মে) দুপুর আড়াইটার দিকে আলু বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

অচেতন অবস্থায় ইয়াসিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেলে তাকে মৃত ঘোষণা করেন।

মৃতের নানি মরিয়ম বেগম বলেন, দুপুরে বন্ধুদের সঙ্গে ইয়াসিন পুকুরে গোসল করতে যায়। পরে সে পানিতে ডুবে যায়। প্রতিবেশী রাব্বি নামে একজন তা দেখে ইয়াসিনকে পানি থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ইয়াসিনের মা নেই। সে আমার সঙ্গেই থাকে। আমরা বংশাল লুৎফর রহমান লেনের ৫১/৩ বাসায় ভাড়া থাকি।

ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া  বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী