24 C
আবহাওয়া
৪:২৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি চায় সিআরইউ

সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি চায় সিআরইউ

সাংবাদিক রোজিনাকে হেনস্তার ঘটনায় তদন্ত কমিটি গঠন

বিএনএ, আদালত প্রতিবেদক : দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রেখে হেনস্তার প্রতিবাদ, মামলা প্রত্যাহার এবং তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে ঢাকা কোর্ট রিপোর্টার্স ইউনিটি (সিআরইউ)।

মঙ্গলবার (১৮ মে) কোর্ট রিপোর্টার্স ইউনিটির সভাপতি হাসিব বিন শহিদ ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম যৌথ বিবৃতিতে বলেন, পেশাগত দায়িত্ব পালনের জন্য সোমবার (১৭ মে) স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সেখানে পাঁচ ঘণ্টার বেশি সময় আটকে রেখে হেনস্তা করা হয়। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। রাত সাড়ে আটটার দিকে পুলিশ তাঁকে শাহবাগ থানায় নিয়ে যায়। রাত পৌনে ১২টার দিকে পুলিশ জানায়, রোজিনা ইসলামের বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা হয়েছে। এরপর আদালতে তোলা হলে বিচারক রিমান্ড নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। একইসঙ্গে বৃহস্পতিবার জামিন শুনানির জন্য দিন ধার্য করেন।

আমরা কোর্ট রির্পোটার্স ইউনিটির পক্ষ থেকে অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি মিথ্যা মামলার প্রত্যাহার ও তার সুচিকিৎসার ব্যবস্থা করার দাবি জানাচ্ছি।একইসঙ্গে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

বিএনএ নিউজ/এসবি,জেবি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী