27 C
আবহাওয়া
১১:৩৬ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » এনসিপিতে যোগ দিয়েছেন আপ বাংলাদেশের শীর্ষ নেতৃত্বসহ প্রায় অর্ধশত নেতাকর্মী

এনসিপিতে যোগ দিয়েছেন আপ বাংলাদেশের শীর্ষ নেতৃত্বসহ প্রায় অর্ধশত নেতাকর্মী


বিএনএ, ঢাকা : জাতীয় নাগরিক পার্টিতে বা এনসিপিতে যোগ দিয়েছেন ‘আপ বাংলাদেশ’-এর আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাতসহ বিভিন্ন প্ল্যাটফর্মের প্রায় অর্ধশত নেতাকর্মী।

রোববার (১৯ এপ্রিল) বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখপাত্র আসিফ মাহমুদসহ আরো শীর্ষ নেতাদের অনেকে।

এনসিপিতে যোগ দেওয়া রাফে সালমান রিফাত  জানিয়েছেন, তাদের দলের আহ্বায়ক ও শীর্ষ নেতৃত্বসহ অন্তত ৩৬ জন এনসিপিতে যোগ দিয়েছেন।

আপ বাংলাদেশ থেকে যারা এনসিপিতে যোগ দিয়েছেন তাদের সবাই ওই প্লাটফরম থেকে পদত্যাগ করেই এই দলে যোগ দিয়েছেন বলেও জানান রিফাত।

এদিন আপ বাংলাদেশের শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও এনসিপিতে যোগ দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশীদ, এবি পার্টির নেতা ব্যারিস্টার সানি আব্দুল হকসহ প্রায় অর্ধশত নেতাকর্মী।

এসময় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, যারা এনসিপিতে যুক্ত হয়েছেন তারা ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে একই লক্ষ্যে কাজ করেছিল।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা