23 C
আবহাওয়া
৮:৪৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » চবিতে ছাত্রী উত্যক্ত, তিন কিশোর আটক

চবিতে ছাত্রী উত্যক্ত, তিন কিশোর আটক


বিএনএ, চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রীকে উত্যক্ত করার দায়ে তিন কিশোরকে আটক করা হয়েছে। সোমবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শিক্ষক ক্লাবের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

এ ঘটনায় জড়িত আরও তিনজনকে আটক করতে অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ভুক্তভোগী শিক্ষার্থী ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত একটি বিভাগের স্নাতকোত্তর শ্রেণির ছাত্রী। অন্যদিকে অভিযুক্তরা পার্শ্ববর্তী জোবরা ফতেপুর গ্রামের ছেলে। তারা ফতেপুর উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শী বন ও পরিবেশবিদ্যা ইন্সটিটিউটের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্র আমানুল্লাহ বাংলাদেশ নিউজ এজেন্সিকে বলেন, ‘ছেলেগুলো সিএনজি নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে। দক্ষিণ ক্যাম্পাসের ওইদিক থেকে এক আপু জিরো পয়েন্টে আসছিল। এসময় শিক্ষক ক্লাবের সামনে সিএনজি থামিয়ে তাকে উত্যক্ত করে তারা। সে সময় আমি এগিয়ে গেলে চারজন পালিয়ে যায়। আমি দুইজনকে ধরে প্রশাসনের কাছে সোপর্দ করি। পরে তাদের একজন আত্মসমর্পণ করে।’

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহীদুল ইসলাম বলেন, ‘ভুক্তভোগী ছাত্রীকে একটি লিখিত অভিযোগ দিতে বলেছি। আমরা অভিযুক্তদের হাটহাজারী থানায় সোপর্দ করবো। বাকি অভিযুক্তদের আটক করতে অভিযান পরিচালনা করা হবে।’

বিএনএ/নবাব

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী