26 C
আবহাওয়া
১০:২১ পূর্বাহ্ণ - অক্টোবর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে বিদ্যুৎ ভবনে চাঁদাবাজির দায়ে ৬ জন গ্রেফতার

চট্টগ্রামে বিদ্যুৎ ভবনে চাঁদাবাজির দায়ে ৬ জন গ্রেফতার

চট্টগ্রামে বিদ্যুৎ ভবনে চাঁদাবাজির দায়ে ৬ জন গ্রেফতার

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে যুবলীগের নাম ভাঙ্গিয়ে ঠিকাদারের কাছ থেকে চাঁদা দাবি করতে গিয়ে পুলিশের কাছে হাতেনাতে গ্রেফতার হয়েছে ৬ চাঁদাবাজ। সোমবার ( ১৯ এপ্রিল) ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ বিদ্যুৎ ভবন থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—শাহানুর শাহিন (৫৩), মো. ইকবাল (৪৭), নুরুল কবির (৪৫), মো. তৌহিদুল আলম (৪০), মো. ওসমান গনি দুলু (৪৫) ও মো. নুরুল আফছার টিপু (৪৫)। আটকের পর তারা নিজেদের যুবলীগ কর্মী বলে দাবি করলেও স্থানীয় কিংবা মহানগরে কোন পদ-পদবিতে নেই।

চট্টগ্রামের ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, দীর্ঘদিন ধরে  বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তালিকাভুক্ত ঠিকাদার মো. বশির উদ্দীনের কাছে চাঁদা দাবি করে আসছিল তারা। আজও দুই লাখ টাকা চাঁদা দাবি করতে আগ্রাবাদ পিডিবি ভবনের ষষ্ঠ তলায় যায়। সেখান থেকে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।

বিএনএনিউজ/আমিন

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২৭ লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়মন্ড সিটির ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন রমনা অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার কক্সবাজারের ইনানি বিচে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৫ আজ দেশের সব ব্যাংক ও শেয়ারবাজারে স্বাভাবিক কার্যক্রম চলবে বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু