31 C
আবহাওয়া
৬:২৩ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » জামিন পেলেন শাহাদাতসহ ৬ জন

জামিন পেলেন শাহাদাতসহ ৬ জন

জামিন পেলেন শাহাদাতসহ ৬ জন

বিএনএ, চট্টগ্রাম : গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় জামিন পেয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনসহ ৬ জন। সোমবার (১৯ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান এ আদেশ দিয়েছেন। অন্যরা হলেন-চট্টগ্রাম মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি (৫২), আখি সুলতানা (৪২), দেওয়ান মাহমুদা আক্তার লিটা (৩৫), রিনা বেগম (৪০) ও ফাতিমা কাজল (৩৫)।

চট্টগ্রাম মহানগর পিপি অ্যাডভোকেট মো. ফখরুদ্দিন চৌধুরী বলেন, তিনটি মামলায় ভার্চুয়াল আদালতে ডা.শাহাদাত হোসেনের জামিন শুনানি হয়। আদালত শুনানি শেষে একটি মামলায় ডা.শাহাদাত হোসেনসহ ৬ জন মহিলা কর্মীকে জামিন দেন। অন্য দুই মামলায় রিমান্ড পেন্ডিং থাকায় জামিন নামঞ্জুর করেন আদালত।

উল্লেখ্য, গত ২৯ মার্চ বিকালে নগরের কাজীর দেউড়িতে বিএনপির দলীয় কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ৫৭ জন জ্ঞাত ও অজ্ঞাত আরও ৫০-৬০ জনকে আসামি করে দুইটি মামলা হয়েছিল। ওইদিন সন্ধ্যা সোয়া ছয়টার দিকে পাঁচলাইশের ট্রিটমেন্ট হাসপাতাল থেকে ডা.শাহাদাত হোসেনকে গ্রেফতার করে পুলিশ।

বিএনএনিউজ/আমিন

Loading


শিরোনাম বিএনএ
কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত