24 C
আবহাওয়া
৩:২৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » গরু চুরির চেষ্টার অভিযোগে গণপিটুনির শিকার যুবক

গরু চুরির চেষ্টার অভিযোগে গণপিটুনির শিকার যুবক


বিএনএ,নোয়াখালী: নোয়াখালীর সদর উপজেলায় গরু চুরি করার চেষ্টার অভিযোগে গণপিটুনির শিকার হয়েছে এক যুবক। বুধবার (১৯ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম। এর আগে মঙ্গলবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার আন্ডারচর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের ইসমাইলের বাড়িতে এ ঘটনা ঘটে।

আটক গরু চোরের নাম রিয়াদ হোসেন (২৬)। তিনি একই ইউনিয়নের পশ্চিম মাইজচর গ্রামের মো.সেলিমের ছেলে।

জানা যায়, উপজেলার আন্ডারচর ইউনিয়নের ইসমাইলের বাড়িতে গরু চুরি করতে গিয়ে রিয়াদ স্থানীয়দের হাতে ধরা পড়ে। ওই সময় আরেক চোর পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা তাকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। বর্তমানে পুলিশ পাহারায় ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের ১ নম্বর ওয়ার্ডে তার চিকিৎসা চলছে। বর্তমানে তিনি আশঙ্কা মুক্ত বলে জানা গেছে।

সুধারাম থানার ওসি কামরুল ইসলাম আরো বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে। গণপিটুনির শিকার চোরকে পুলিশ হাসপাতালে ভর্তি করে।

বিএনএ/গিয়াস রনি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী